বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইন খরচ ২০২৬: প্রতি স্কয়ার ফিটের খোলা হিসাব

বেশিরভাগ মানুষ ইন্টেরিয়রের খরচ জানতে গিয়ে প্রথম যে ভুলটা করেন, সেটা হলো একটা প্রশ্ন করা, “প্রতি স্কয়ার ফিট কত?”, তারপর যে সবচেয়ে কম সংখ্যাটা বলল, তার সঙ্গেই কাজ শুরু করা। কয়েক মাস পর দেখা যায় Kitchen-এর Hardware আলাদা, False Ceiling-এর Light আলাদা, Sofa ধরা হয়নি, আর শুরুর সেই সংখ্যাটা কোথায় যেন হারিয়ে গেছে। স্কয়ার ফিটের রেট আসলে কোনো দাম নয়, একটা ধারনা  মাত্র; দাম বোঝা যায় তখনই, যখন জানা যায় সেই রেটের ভেতরে ঠিক কী কী আছে।

এই লেখায় আমরা নিজেদের রেট খোলাখুলি লিখে দিচ্ছি, যাতে আপনি A3-এর সঙ্গে কাজ করুন বা অন্য কারও সঙ্গে, হিসাবটা নিজেই মিলিয়ে নিতে পারেন।

সংক্ষেপে: বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইন খরচ কত?

A3 Interior Design-এ ফ্ল্যাটের সম্পূর্ণ ইন্টেরিয়রের আনুমানিক রেট প্রতি স্কয়ার ফিটে ৳১,১৫০ (Standard), ৳১,৩০০ (Premium) এবং ৳১,৮৫০ (Luxury)। অর্থাৎ ১২০০ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাটে আনুমানিক খরচ পড়ে ১৩.৮ লক্ষ থেকে ২২.২ লক্ষ টাকা। Site Visit-এর পর Scope ও Material চূড়ান্ত হলে এই হিসাব বদলাতে পারে।

পুরো বাজারের ছবিটা আরও বিস্তৃত।  প্রতি স্কয়ার ফিট ৳১,২০০ থেকে ৳৩,৫০০ পর্যন্ত রেট দেখা যায়। এত বড় ফারাকের কারণ প্রায় সবসময়ই একটাই: সবার “ফুল ইন্টেরিয়র”-এর সংজ্ঞা এক নয়।

A3-এর রেট: কোন প্যাকেজে কী থাকে

স্তররেট (প্রতি Sft)অন্তর্ভুক্ত কাজ
Standard৳১,১৫০Cabinet ও Shelving, Wall Paneling ও Feature Paint, Kitchen Cabinet
Premium৳১,৩০০Standard-এর সবকিছু + Re-structure, Bed, Dining Table, Sofa, Indoor Green ও Painting
Luxury৳১,৮৫০Premium-এর সবকিছু + Feature Light ও Artwork

প্যাকেজ অনুযায়ী আমাদের কাজের ধরন দেখতে পারেন: অ্যাপার্টমেন্ট ইন্টেরিয়র ডিজাইন, লাক্সারি ইন্টেরিয়র ডিজাইন এবং ডিজাইন থেকে হ্যান্ডওভার পর্যন্ত এক টিমের টার্নকি ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস।

ফ্ল্যাটের সাইজ অনুযায়ী আনুমানিক মোট খরচ

ফ্ল্যাটের সাইজStandardPremiumLuxury
৮০০ Sft৯.২ লক্ষ১০.৪ লক্ষ১৪.৮ লক্ষ
১০০০ Sft১১.৫ লক্ষ১৩ লক্ষ১৮.৫ লক্ষ
১২০০ Sft১৩.৮ লক্ষ১৫.৬ লক্ষ২২.২ লক্ষ
১৫০০ Sft১৭.২৫ লক্ষ১৯.৫ লক্ষ২৭.৭৫ লক্ষ
২০০০ Sft২৩ লক্ষ২৬ লক্ষ৩৭ লক্ষ

নিজের ফ্ল্যাটের হিসাব দেখতে চাইলে আমাদের Quotation Calculator-এ সাইজ বসিয়ে দেখে নিতে পারেন।

ফ্ল্যাট নয়, ডুপ্লেক্স বাড়ির পরিকল্পনা করছেন? দেখুন: Duplex House Design।

Fixed Scope প্যাকেজ: যাঁরা শুরুতেই নির্দিষ্ট অঙ্ক চান

প্যাকেজউপযুক্ত সাইজমূল্য
পরিপাটি (Paripati)৬০০–৯০০ Sft৯ লক্ষ টাকা
শৈল্পিক (Shoilpik)৮০০–১২০০ Sft১২ লক্ষ টাকা
অনন্য (Ononno)১২০০–১৬০০ Sft১৫ লক্ষ টাকা

যে পাঁচটা জিনিস খরচ সবচেয়ে বেশি বদলে দেয়

১. Board ও Material

একই নকশার Cabinet, ভিন্ন Board-এ, ভিন্ন আয়ু পায়। Sink-এর নিচে যেখানে পানি লাগবেই, সেখানে Marine Plywood বা HDHMR-এর মতো Moisture-resistant Board দরকার; শুকনো Wardrobe-এ সেই খরচ সবসময় জরুরি নয়। কোথায় কোন Material মানায়, সেটা নিয়ে আমাদের Material নির্বাচনের গাইড পড়ে নিতে পারেন।

কোন কাজে কোন Board মানানসই, তা জানতে পড়ুন: ইন্টেরিয়রে কোন বোর্ড কোথায় ব্যবহার করবেন।

২. Finish

Laminate, Veneer, Lacquer: চোখে দেখা পার্থক্যের চেয়ে হাতের কাজের পার্থক্য এখানে বড়, আর সেটাই খরচে প্রতিফলিত হয়।

দেয়াল ও আসবাবের রঙ কীভাবে মেলাবেন, তা জানতে পড়ুন: সঠিক রঙেই ঘরের মুড বদলে যায়।

৩. Hardware

Hinge আর Channel সবচেয়ে কম চোখে পড়ে, অথচ প্রতিদিন সবচেয়ে বেশি ব্যবহার হয়। Quotation-এ শুধু “Branded Hardware” লেখা থাকলে Brand ও Model-এর নাম চেয়ে নিন।

৪. Civil ও Re-structure

দেয়াল সরানো, Toilet-এর Waterproofing, Electrical Line বদলানো: পুরোনো ফ্ল্যাটে এগুলোই বাজেটের সবচেয়ে অনিশ্চিত অংশ, তাই Site Visit ছাড়া দেওয়া যেকোনো চূড়ান্ত অঙ্ক নিয়ে সতর্ক থাকুন।

৫. Loose Furniture ও Lighting

Sofa, Bed, Dining, Decorative Light রেটের ভেতরে আছে কিনা, এই একটি প্রশ্নেই অনেক Quotation-এর লাখ টাকার ফারাক মিলিয়ে যায়।

Design Fee কীভাবে কাজ করে

A3-এ Design Fee প্রতি স্কয়ার ফিটে ৪০ টাকা, অর্থাৎ ১২০০ স্কয়ার ফিটের ফ্ল্যাটে ৪৮,০০০ টাকা। আমাদের ধাপগুলো এমন: Site Visit → আনুমানিক Quotation → Design Fee → Design চূড়ান্ত → Revised Quotation → চুক্তি ও ৪০% Advance → বাস্তবায়ন। বিস্তারিত দেখুন আমাদের Work Process পাতায়।

Quotation হাতে পেলে যা মিলিয়ে নেবেন

  • প্রতিটি Item আলাদা লাইনে আছে কিনা, নাকি “Lump Sum” লেখা
  • Board-এর Brand, Grade ও Thickness লেখা আছে কিনা
  • Hardware-এর Brand ও Model উল্লেখ আছে কিনা
  • VAT, Transport ও Site Cleaning ধরা হয়েছে কিনা
  • Additional কাজের রেট আগে থেকে ঠিক করা আছে কিনা
  • Payment Schedule কাজের ধাপের সঙ্গে বাঁধা কিনা
  • Warranty লিখিতভাবে আছে কিনা এবং কী কী তার আওতায়

কাজ শেষে কী মিলিয়ে নিতে হয়, সেটাও জানা থাকা ভালো: Handover-এর আগে যা অবশ্যই যাচাই করবেন।

সাধারণ জিজ্ঞাসা

১০০০ স্কয়ার ফিট ফ্ল্যাটের ইন্টেরিয়র খরচ কত?

A3-এর রেটে আনুমানিক ১০.৫ লক্ষ (Standard) থেকে ১৮.৫ লক্ষ টাকা (Luxury), Scope ও Material অনুযায়ী।

শুধু Design করালে খরচ কত?

A3-এ Design Fee প্রতি স্কয়ার ফিটে ৪০ টাকা।

Site Visit ছাড়া কি সঠিক দাম বলা সম্ভব?

আনুমানিক হিসাব দেওয়া যায়, চূড়ান্ত দাম নয়। Civil-এর অবস্থা, Column-এর অবস্থান আর Electrical Point, কি করতে চা, কতটুকু করতে চান, না দেখে দেওয়া চূড়ান্ত অঙ্ক পরে বদলাবেই।

ঢাকার বাইরে কি একই খরচ?

মূল রেট কাছাকাছি থাকে,কারন আমাদের এক্সিকিউশন টিম একবারে আপনার ওখানে থেকে কাজ সম্পন্ন শেষ করে আসবে।

ঘর একবারই গড়া হয়, আর সেই ঘরে আপনি থাকবেন বছরের পর বছর। হিসাবটা তাই পরিষ্কার হওয়া চাই শুরুতেই। আপনার ফ্ল্যাটের মাপ নিয়ে WhatsApp-এ কথা বলুন, অথবা নিকুঞ্জের অফিসে এক কাপ চায়ে বসে হিসাবটা মিলিয়ে নিন। A3 হবে আপনার স্বপ্নের নির্মাতা।

Scroll to Top