ইন্টেরিয়র কোম্পানি বাছাই করতে গিয়ে সবচেয়ে বড় ভুলটা হয় Facebook-এর সুন্দর ছবি দেখে সিদ্ধান্ত নেওয়া। ছবি আপনাকে বলে কাজটা দেখতে কেমন ছিল, কিন্তু বলে না Board-টা কোন Grade-এর ছিল, ছয় মাস পর Drawer ঠিকমতো চলছে কিনা, কিংবা Handover-এর পর ফোন ধরার মানুষটা আছে কিনা। স্বপ্নের ঘরের জন্য লাখ লাখ টাকা যাঁর হাতে তুলে দিচ্ছেন, তাঁকে যাচাই করার অধিকার আপনার পুরোপুরি আছে।
এই লেখার প্রশ্নগুলো আপনি আমাদেরও করতে পারেন, করলে আমরা খুশিই হব।
চুক্তির আগে যে ১০টি প্রশ্ন করবেন
১. আপনাদের শেষ তিনটি Handover করা প্রজেক্ট কি সরাসরি দেখা যাবে?
3D Render যে কেউ বানাতে পারে। সম্পন্ন ফ্ল্যাট দেখলে Finish, Joint আর Edge-এর সত্যটা চোখে পড়ে।
২. আগের একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারি?
এক-দুই বছর আগের ক্লায়েন্ট হলে আরও ভালো। তখন Warranty আর After-sales-এর আসল চিত্র জানা যায়।
৩. Quotation কি Item ধরে আলাদা করে দেবেন?
“সম্পূর্ণ ফ্ল্যাট, এত লক্ষ” ধরনের Lump Sum হিসাব পরে তর্কের জন্ম দেয়। প্রতিটি Item-এর মাপ, Material ও দর আলাদা লাইনে থাকা উচিত।
৪. Board-এর Brand, Grade ও Thickness কি লিখিত থাকবে?
Material বদলে দেওয়া এই শিল্পের সবচেয়ে পরিচিত অভিযোগগুলোর একটি। কাজ শুরুর পর Site-এ Board-এর Brand Mark নিজে মিলিয়ে দেখুন। কোন কাজে কোন Board মানানসই, তা জানতে পড়ুন: ইন্টেরিয়রে কোন বোর্ড কোথায় ব্যবহার করবেন।
৫. Hardware-এর Model কী?
“Imported Hinge” কোনো তথ্য নয়। Brand ও Model লিখিত চান।
৬. Design আর Execution কি একই টিম করবে?
Designer এক কথা বলে আর Contractor অন্যটা করলে দায় কারও থাকে না। এক ছাদের নিচে দায়িত্ব থাকলে ভুলের জবাবদিহিও এক জায়গায় থাকে। নকশা বাস্তবে একই মানে আনাই কেন কঠিন, সেটা এখানে লিখেছি।
৭. Site Supervisor কে, এবং তিনি কতদিন Site-এ থাকবেন?
নাম, ফোন নম্বর ও Site Visit-এর সূচি লিখিত নিন।
৮. Payment কি কাজের ধাপের সঙ্গে বাঁধা?
শুরুতেই বড় অংশ চাইলে সতর্ক হোন। A3-এ চুক্তির সময় Advance ৪০%।
৯. Additional কাজের দর কীভাবে ঠিক হবে?
বাজেট বাড়ে এখান দিয়েই। প্রতিটি অতিরিক্ত কাজ শুরুর আগে লিখিত দর ও আপনার সম্মতি থাকা চাই।
১০. Warranty ঠিক কী কী ঢাকে?
সময়সীমা, আওতা আর কারা এসে ঠিক করবে, লিখিত নিন। A3-এ ৪ বছরের Service Warranty দেওয়া হয়।
যে লক্ষণগুলো দেখলে থামবেন
- Site না দেখেই চূড়ান্ত দাম বলে দেওয়া
- লিখিত চুক্তিতে অনীহা
- শুধু Render দেখানো, সম্পন্ন কাজ দেখাতে গড়িমসি
- “আজই Advance দিলে এই দর থাকবে” ধরনের চাপ
- Material-এর প্রশ্নে “আমাদের ওপর ছেড়ে দিন”
- অফিসের ঠিকানা বা Trade License নিয়ে অস্পষ্টতা
Designer, Contractor না Turnkey Company?
| ধরন | কখন মানায় | ঝুঁকি |
|---|---|---|
| শুধু Designer | আপনি নিজে Site তদারকি করতে পারবেন | নকশা ও বাস্তবের ফারাক |
| স্থানীয় Contractor | ছোট, নির্দিষ্ট কাজ | Design ও Warranty দুর্বল |
| Turnkey Company | সম্পূর্ণ ফ্ল্যাট, সময় কম | কোম্পানি যাচাই করা জরুরি |
দাম তুলনা করবেন কীভাবে
তিনটি প্রতিষ্ঠান থেকে Quotation নিন, তবে মোট অঙ্ক নয়, একই Item-এর লাইন ধরে মেলান। একটি Quotation অনেক কম হলে আগে খুঁজুন কোন Item বাদ গেছে। হিসাবের একটা ভিত্তি পেতে পড়ুন বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইন খরচের খোলা হিসাব।
সাধারণ জিজ্ঞাসা
ঢাকায় ভালো ইন্টেরিয়র কোম্পানি চিনব কীভাবে?
সম্পন্ন প্রজেক্ট সরাসরি দেখে, পুরোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলে, আর Item-wise Quotation ও লিখিত Warranty চেয়ে।
লিখিত চুক্তিতে কী কী থাকা উচিত?
Scope, Material-এর Specification, মোট মূল্য, Payment Schedule, Timeline, Additional কাজের নিয়ম এবং Warranty।
Handover-এর সময় কী দেখব?
আমাদের Handover Checklist সঙ্গে রাখুন।
ঘর শুধু দেয়াল আর আসবাব নয়, আপনার জীবনের একটা বড় অধ্যায়। সেই অধ্যায়ের ভার যাঁর হাতে দিচ্ছেন, তাঁকে প্রশ্ন করতে সংকোচ করবেন না। প্রশ্নগুলো নিয়ে নিকুঞ্জে আমাদের অফিসে আসুন, অথবা WhatsApp-এ জিজ্ঞেস করুন। A3 হবে আপনার স্বপ্নের নির্মাতা।