Kitchen Cabinet-এর দাম কীভাবে হিসাব হয়: Board, Hardware ও Layout গাইড

Kitchen Cabinet-এর দাম জিজ্ঞেস করলে যে উত্তরটা সবচেয়ে বেশি শোনা যায়, সেটা হলো “ফুট প্রতি এত টাকা।” আর সবচেয়ে ব্যয়বহুল ভুলটা শুরু হয় ঠিক এখান থেকেই: সংখ্যাটা শুনে আমরা ভুলে যাই জিজ্ঞেস করতে, Board কোনটা, Hinge কার, Sink-এর নিচে কী বসছে। দুই বছর পর Sink-এর নিচের Board ফুলে ওঠে, Drawer আটকে যায়, আর তখন বোঝা যায় কম দামের সেই ফুট আসলে কত দামি ছিল।

রান্নাঘর বাড়ির সবচেয়ে পরিশ্রমী ঘর। এখানে তাপ, পানি, তেল আর প্রতিদিনের শত শত খোলা-বন্ধ একসঙ্গে কাজ করে। তাই Kitchen Cabinet-এর দাম বুঝতে হলে আগে বুঝতে হবে, টাকাটা ঠিক কোথায় যাচ্ছে।

L-shape kitchen cabinet design, Daudkandi, Cumilla – ১২০০ sft ফ্ল্যাটের কিচেন ক্যাবিনেট, 3D render | A3 Interior Design
L-shape Kitchen Cabinet: দাউদকান্দি, কুমিল্লার ১২০০ sft ফ্ল্যাট (A3-এর 3D ডিজাইন)। পুরো প্রজেক্ট দেখুন

Kitchen Cabinet-এর দাম কীভাবে হিসাব হয়

A3 Interior Design-এ Kitchen Cabinet-এর রেট প্রতি Sft ৳১,৮৫০ থেকে ৳৩,৬৫০। এই পরিসরের ভেতরে আপনার Kitchen ঠিক কোথায় পড়বে, সেটা নির্ভর করে চারটি জিনিসের ওপর: Design, Material, Accessories এবং প্রকল্পের Location।

মনে রাখুন: এই রেটের মধ্যে Countertop ও Sink ধরা নেই, এই দুটির খরচ আলাদা।

Sft মাপা হয় কীভাবে?

আমরা হিসাব করি Cabinet-এর Front Area ধরে, অর্থাৎ সামনে থেকে Cabinet যতটা দেখা যায়, তার দৈর্ঘ্য × উচ্চতা। উদাহরণ হিসেবে, ১০ ফুট লম্বা ও ৩ ফুট উঁচু Lower Cabinet হলে ৩০ Sft, আর ১০ ফুট লম্বা ও ২ ফুট উঁচু Upper Cabinet হলে ২০ Sft। মোট ৫০ Sft, যার আনুমানিক খরচ ৳৯২,৫০০ থেকে ৳১,৮২,৫০০। অন্য কারও Quotation নিলে জিজ্ঞেস করুন, তাঁরা Sft মাপছেন ঠিক কীভাবে; একই Kitchen-এর মাপ ভিন্ন পদ্ধতিতে ভিন্ন হতে পারে।

Cabinet Front Areaআনুমানিক শুরু (৳১,৮৫০/Sft)আনুমানিক সর্বোচ্চ (৳৩,৬৫০/Sft)
৫০ Sft৳৯২,৫০০৳১,৮২,৫০০
৭০ Sft৳১,২৯,৫০০৳২,৫৫,৫০০
১০০ Sft৳১,৮০,৫০০৳৩,৬৫,০০০
১৫০ Sft৳২,৭৭,৫০০৳৫,৪৭,৫০০

বাজারে অনেকেই Running Feet (Rft) ধরে দাম বলেন, আবার কেউ Sft ধরে। দুই Quotation মেলানোর আগে তাই দেখে নিন, দুটো একই এককে হিসাব করা হয়েছে কিনা। আর দামের সঙ্গে Layout, Board, Shutter-এর Finish, Hardware ও Countertop কীভাবে জড়িত, সেটাই নিচে খুলে বলছি।

আপনার Kitchen-এর মাপ পাঠালে এক কর্মদিবসের মধ্যে আনুমানিক হিসাব পাবেন। আমাদের Kitchen Cabinet Design পাতায় Layout ও Material-এর বিস্তারিত আছে।

Kitchen cabinet design with upper and lower cabinet, Munshiganj – ২১০০ sft বাড়ির কিচেন, 3D render | A3 Interior Design
Upper ও Lower Cabinet: মুন্সীগঞ্জের ২১০০ sft বাড়ির কিচেন (A3-এর 3D ডিজাইন)। পুরো প্রজেক্ট দেখুন

কোন Board কোথায়: সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Board-এর ধরন নিয়ে বিস্তারিত গাইড: ইন্টেরিয়রে কোন বোর্ড কোথায় ব্যবহার করবেন।

Boardপানি সহনশীলতাকোথায় মানায়
Marine Plywoodসবচেয়ে ভালোSink-এর নিচের Cabinet, Wet Zone
HDHMRভালোLower Cabinet, Shutter
PVC ভালোSink-এর নিচের Cabinet, Wet Zone
MDFমোটামুটিকম খরচের জন্য ভাল

পুরো Kitchen-এ সবচেয়ে দামি Board ব্যবহার করা জরুরি নয়। বুদ্ধিমানের কাজ হলো পানির কাছে সেরা Board রাখা, আর শুকনো অংশে বাজেট বাঁচানো।  আপনি যার সঙ্গেই কাজ করুন, Quotation-এ Grade ও Thickness লিখিয়ে নিন।

দামের আগে কাজের সুবিধাটা ভাবুন। Stove, Sink আর Fridge-এর দূরত্ব ঠিক না হলে দামি Cabinet-ও প্রতিদিন বিরক্ত করবে। এ নিয়ে লিখেছি Smart Kitchen Design লেখায়।

Tall pantry unit kitchen cabinet design, Daudkandi, Cumilla – 3D render | A3 Interior Design
Tall Pantry Unit সহ Kitchen: দাউদকান্দি, কুমিল্লা (A3-এর 3D ডিজাইন)। ছবিগুলো 3D ডিজাইন render।

Hardware: যেখানে সবচেয়ে বেশি আপস হয়

Hinge, Drawer Channel আর Basket চোখে পড়ে না, তাই এখানেই সবচেয়ে বেশি আপস হয়। অথচ একটি Kitchen-এর দৈনন্দিন অনুভূতি নির্ভর করে এগুলোর ওপরই। Soft-close Hinge দরজাকে নিঃশব্দ রাখে, ভালো Channel ভারী Drawer-কে বছরের পর বছর মসৃণ রাখে। A3-এ আমরা Hettich, Hafele, Blum ও Ebco বা সেই সাথে আমাদের নিজেদের ইম্পোর্ট করা Hardware ব্যবহার করি। আপনি যার সঙ্গেই কাজ করুন, Quotation-এ Brand ও Model লিখিয়ে নিন।

যে খরচগুলো প্রায়ই Quotation-এর বাইরে থাকে

A3-এর Sft রেটে Countertop ও Sink আলাদাভাবে হিসাব হয়। অন্য যেকোনো Quotation-এও নিচের জিনিসগুলো ধরা আছে কিনা, মিলিয়ে নিন।

  • Countertop (Granite, Quartz বা অন্য Stone)
  • Sink ও Faucet
  • Chimney, Hob ও অন্যান্য Appliance
  • Others Kitchen Accessories

সাধারণ জিজ্ঞাসা

Kitchen Cabinet বানাতে কতদিন লাগে?

Design ও Quotation চূড়ান্ত হওয়ার পর সাধারণত  ৭ থেকে ১৫ দিন, Production ও Installation মিলিয়ে।

বাংলাদেশের আবহাওয়ায় কোন Board সবচেয়ে ভালো?

আর্দ্রতার কারণে Sink ও Lower Cabinet-এ Marine Plywood বা HDHMR সবচেয়ে দীর্ঘস্থায়ী।

Readymade Cabinet কি ভালো, নাকি Custom?

Readymade Cabinet দ্রুত পাওয়া যায়, তবে ঢাকার ফ্ল্যাটে Column আর Duct-এর কারণে মাপ প্রায়ই মেলে না। Custom Cabinet জায়গার প্রতিটি ইঞ্চি কাজে লাগায়।

ঢাকার বাইরে কি কাজ করেন?

হ্যাঁ। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় আমরা Kitchen তৈরি করেছি।

একটি ভালো Kitchen শুধু রান্নার জায়গা নয়, পরিবারের সকালের প্রথম গল্পটা ওখানেই শুরু হয়। আপনার Kitchen-এর মাপ নিয়ে WhatsApp-এ কথা বলুন, অথবা Quotation Tool-এ হিসাবটা দেখে নিন। A3 হবে আপনার স্বপ্নের নির্মাতা।

Scroll to Top